প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুলতানের শের শাহ সেতুর নিকটে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন, যা পুলিশ ও উদ্ধারকর্মীদের দ্বারা নিশ্চিত করা হয়েছে।
জিও টিভি মঙ্গলবার (১৩ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। আহতদের চিকিৎসার জন্য মুলতানের নিশতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ইতোমধ্যে ১৩টি বগি থেকে উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাকি একটি বগিতে উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।
এক যাত্রীর বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে যে, ট্রেনটি করাচি থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল।
এক যাত্রী সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনার আগে রোহরির কাছে ট্রেনের নয় নম্বর বগির নাট-বল্টু মেরামত করা হয়েছিল। তবে ওই মেরামতের সঙ্গে দুর্ঘটনার সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
এদিকে, দুর্ঘটনার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ খোঁজ নিয়েছেন। তিনি আহত যাত্রীদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার অভিযান শেষ করার নির্দেশ দিয়েছেন।
তিনি একইসঙ্গে নির্দেশ দিয়েছেন যে, আহত ব্যক্তিদের যেন বিলম্ব ছাড়াই সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন