প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্পেনের রাজধানী মাদ্রিদ ও এর পার্শ্ববর্তী আভিলা প্রদেশে বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে বৃহস্পতিবার গভীর রাতে সেখানে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
দেশটির রাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। দাবানল মোকাবিলার জন্য দ্রুত প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মোতায়েনের লক্ষ্যেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদ্রিদ অঞ্চলে আগুনের কারণে ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। একই সঙ্গে সংকট মোকাবিলার দায়িত্ব দেওয়া হয়েছে সামরিক জরুরি ইউনিটকে।
মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। মাদ্রিদ অঞ্চলের বিভিন্ন স্থানে একযোগে কয়েকটি বনাঞ্চলে আগুন জ্বলছে। গত কয়েক দিনে অঞ্চলটির বিভিন্ন এলাকা থেকে মোট ১০ সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ভোরে স্পেনের সরকার মাদ্রিদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের আলদেয়া দে ফ্রেসনো এলাকার সাড়ে তিন হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বার্তা পাঠায়।
আভিলায় শুরু হওয়া দাবানলও নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়ছে। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, বুরগোহন্দো, এল তিয়ে¤^লো এবং নাভালুয়েঙ্গা পৌরসভার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
এল পাইস পত্রিকা জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এল তিয়ে¤^লো এলাকার একটি গ্রামীণ পর্যটন কমপ্লেক্স এবং একটি আবাসন প্রকল্প থেকে এক হাজার ৫০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
সবচেয়ে বড় দাবানলটি মাদ্রিদের অপর পাশে, রাজধানী থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের গুয়াদালাহারা প্রদেশে। গত বৃহস্পতিবার থেকে সেখানে ৩২ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ‘বর্তমানে আভিলা, লেওন, তোলেদো, মাদ্রিদ এবং স্পেনের আরও কয়েকটি এলাকায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।’ তিনি জনগণকে ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বন এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের (ইএফএফআইএস) তথ্য অনুযায়ী, চলতি বছরে স্পেনে ইতোমধ্যে প্রায় এক লাখ ২৫ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। গত বছরে এর পরিমাণ ছিল তিন লাখ ৯৩ হাজার হেক্টর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন