প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম বোরকা পরে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন, যাতে সাধারণ মানুষের সেবা কেমন হচ্ছে এবং সেখানে কোনো হয়রানি বা অনিয়ম হচ্ছে কি না, তা দেখা যায়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি পরিচয় গোপন রেখে সাধারণ সেবাগ্রহীতার মতো ভূমি অফিসে যান। এ সময় তিনি নিজেও সেবা গ্রহণ করেন এবং সেখানে উপস্থিত মানুষের সঙ্গে কথা বলেন। তিনি জানতে চান, ভূমিসেবা নিতে গিয়ে তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না।
পরে ডিসি ফরিদা খানম ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন যাতে সাধারণ মানুষ দ্রুত এবং হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পেতে পারে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, মাঠপর্যায়ে সেবার প্রকৃত চিত্র জানতে এ ধরনের সরেজমিন পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন