প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীর পানি থেকে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর বেলায় উপজেলার সানন্দবাড়ি এলাকার মুকিরচর থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে উজান থেকে জিঞ্জিরাম নদীতে একটি মরদেহ ভেসে আসে। মরদেহটি ভাসতে ভাসতে মুকিরচর হাফেজের মোড় এলাকায় পৌঁছানোর পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এরপর দুপুরের পর সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এবং বাহাদুরাবাদ ঘাট নৌ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, জিঞ্জিরাম নদী থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন