প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’ এই চিরকুটটি প্রেমের নিবেদন হিসেবে লেখা হয়েছিল। প্রেমপত্রের সঙ্গে কোনো গোলাপ বা উপহার ছিল না, বরং একটি কালো কস্টেপে মোড়ানো জর্দার কৌটা ছিল। তবে প্রেমিকার কাছে পৌঁছানোর আগেই সেটি পুলিশের হাতে এসে পড়ে।
ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার নবীনপুর গ্রামে ঘটেছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে, গ্রামের খেলার মাঠের পাশে অবস্থিত একটি নির্মাণাধীন ভবনের পিলারের ওপর থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে গাংনী থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনের পিলারের ওপর কালো কস্টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। কাছে গিয়ে তারা লক্ষ্য করেন, বস্তুটির গায়ে একটি চিরকুট সাঁটানো রয়েছে। সেখানে লেখা ছিল, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’ এই বার্তা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
এদিকে, প্রেমের এই বার্তার বাহন হিসেবে জর্দার কৌটা বেছে নেওয়ার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। কৌটার ভেতরে সত্যিকার বিস্ফোরক ছিল কি না, নাকি এটি কেবল ভয় দেখানোর উদ্দেশ্যে ছিল, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, কোনো এক যুবক তার প্রেমিকাকে উদ্দেশ্য করে হুমকিমূলক চিরকুট লিখে জর্দার কৌটায় একটি বোমাসদৃশ বস্তু তৈরি করে রেখে যান। কৌটিটি বর্তমানে থানায় হেফাজতে রাখা হয়েছে। এ ধরনের ঘটনা গাংনী থানায় আগে কখনো ঘটেনি।
গাংনীর এই প্রেমকাহিনির পরিণতি কী হবে, তা এখনো অজানা। প্রেমের বার্তা শেষ পর্যন্ত পুলিশের তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন