প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে জব্দ করা ৩ লাখ ১০ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। বুধবার কলকাতার নিউটাউনের ইকোপার্ক চত্বরে রোড রোলার ব্যবহার করে ফেনসিডিলগুলো ধ্বংস করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধ্বংস করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি রুপি বলে জানা গেছে।
রাজ্য পুলিশ, বিএসএফ এবং পুলিশের স্পেশাল টাস্কফোর্স এসটিএফের বিভিন্ন অভিযানে এসব ফেনসিডিল জব্দ করা হয়েছিল। বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এই ধ্বংস কার্যক্রমের আয়োজন করা হয়। এটি পশ্চিমবঙ্গে ফেনসিডিল ধ্বংসের দ্বিতীয় বড় কর্মসূচি হিসেবে চিহ্নিত হয়েছে।
অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী উল্লেখ করেন, পশ্চিমবঙ্গে মাদকের অবৈধ উৎপাদন ও ব্যবসা কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজের ক্ষতির বিষয়টি তুলে ধরে মাদকের বিরুদ্ধে অভিযানকে আরও জোরদারের কথা জানান।
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, বাংলার যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করা সরকারের অন্যতম লক্ষ্য। তিনি জানান, ড্রাগ সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এর আগে ২ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রায় ২ লাখ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছিল। ওই চালানের আনুমানিক বাজারমূল্য ছিল ২০ কোটি রুপি। বালুরঘাটের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বুলডোজার চালিয়ে ফেনসিডিল ধ্বংসের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মাদক কারবারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন