প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে এই উদ্যোগটি বাস্তবায়িত হবে, যা জ্বালানি সংকট মোকাবিলায় সহায়ক হবে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।
তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে ১২ হাজার বায়োগ্যাস সংযোগ প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, যুবকদের স্বাবলম্বী করতে বায়োগ্যাস উৎপাদন ও বিক্রির মাধ্যমে ঋণ কার্যক্রমকে সহজতর করা হবে।
এছাড়া, যুব উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার জন্য আগামী চার বছরের জন্য একটি কর্মপরিকল্পনা প্রণয়ন, যুব কাউন্সিল গঠন এবং প্রশিক্ষণে নতুন ট্রেড সংযোজনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন