প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গোপালগঞ্জ, ২০ নভেম্বর, ২০২৬ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তিনি নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
গোপালগঞ্জ সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজ বলেন, ‘এখন পর্যন্ত এখানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।
ভবিষ্যতে এটি আরও উন্নত হবে। আপনাদের উচিত এখানকার শান্তিপ্রিয় মানুষদের নাশকতা ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। তাদের সংখ্যা খুব বেশি নয়।’
গোপালগঞ্জে দুটি থানা পুড়িয়ে দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘থানা কাদের জন্য? থানা তো আপনাদের জন্যই।
যদি আপনারা থানাগুলো পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? যদি আপনারা আইন মেনে না চলেন এবং পুলিশকে সহায়তা না করেন, তাহলে পুলিশ কীভাবে তাদের দায়িত্ব পালন করবে?’
তিনি আরও বলেন, ‘এখানে ১০ লাখ মানুষ বাস করছে, আর থানায় পুলিশ রয়েছে ২০ জন। আপনারা যদি তাদের সার্বিক সহযোগিতা না করেন, তাহলে তারা কার্যকরীভাবে কাজ করতে পারবে না।’
এর আগে, সাম্প্রদায়িক সহিংসতা ও উত্তেজনার পরিস্থিতি পরিদর্শন করতে আইজিপি আলী হোসেন ফকির আজ বেলা ১১টার দিকে গোপালগঞ্জে আসেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।
তারা গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান করেন। সেখানে গোপালগঞ্জসহ আশপাশের কয়েকটি জেলার পুলিশ সুপাররাও উপস্থিত ছিলেন। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন