প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় বিরোধিতা করতে গিয়ে, তাহলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে।
তিনি সোমবার (১৯ অক্টোবর) 'জুলাই স্মৃতিস্তম্ভ' এবং ’ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন।
বিরোধীদলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, "বিরোধীদল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে।" তিনি আরও উল্লেখ করেন, "বিরোধীদল জুলাইকে ধারণ করে না বলেই আজ জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি।" তিনি বলেন, বিরোধীদল পূর্বের অবস্থায় ফিরে এসেছে।
এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলকে গঠনমূলক সমালোচনা করার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, "সব ব্যাপারে একমত না হতে পারলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই।"
প্রধানমন্ত্রী বলেন, "গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ৭১ এবং ২৪ এর জুলাই আন্দোলন। দুই আন্দোলনের লক্ষ্যই ছিল একই।"
জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, "জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে।" তিনি আরও বলেন, "এসব শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে।"
তিনি বলেন, "গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয়তাবাদী দলকে বেছে নিয়েছে দেশ পরিচালনার জন্য।" প্রধানমন্ত্রী বলেন, "যারা আগামী পাঁচ বছর দেশ পরিচালনা করবে।"
বিরোধীদলের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, "এডিস মশা সরকারি কিংবা বিরোধীদল চেনে না।" তাই তিনি ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
এ সময় প্রধানমন্ত্রী চিকিৎসকদের নির্দেশ দেন হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন