প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রতারণা, যৌতুক এবং অর্থ আত্মসাতের মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) একজন কর্মকর্তাকে জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠিয়েছে। ঘটনার পরবর্তী সময়ে ওই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করে এসএমপির সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
কারাগারে যাওয়া পুলিশ কর্মকর্তার নাম সোহেল উদ্দিন। তিনি সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানায় সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে তাকে ক্লোজড করার বিষয়টি এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম নিশ্চিত করেছেন।
তিনি সময় সংবাদকে জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে কোতোয়ালি মডেল থানার এসি সোহেল উদ্দিনকে ক্লোজড করে এসএমপির হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।
এর আগে বুধবার (১ জুলাই) ঢাকার মহানগর হাকিম-১৫ নম্বর আদালতের বিচারক নাজনীন আক্তারের আদালতে এসি সোহেল উদ্দিনের জামিন আবেদন বাতিল করা হয়। এরপর আদালত তাকে কারাগারে যাওয়ার নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রতারণা এবং অর্থ আত্মসাতের মামলায় আদালত এসি সোহেল উদ্দিনের জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠিয়েছেন।’
এটি উল্লেখ্য যে, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের বাসিন্দা সোহেল উদ্দিন ২০১৭ সালে ৩৬তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশের সঙ্গে যুক্ত হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন