প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে যান চিত্রনায়িকা পরীমনি। আদালতে গিয়ে তিনি এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ এনে গালমন্দ ও হুমকি প্রদান করেন। এই ঘটনায় আদালত প্রাঙ্গণে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তী সময়ে, এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
সাধারণ মানুষের একটি বড় অংশ ওই সাংবাদিকের পক্ষে অবস্থান নেয় এবং পরীমনির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। এ বিষয়ে মুখ খুলেছেন ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান।
তিনি মন্তব্য করেন, ‘রাগের বশবর্তী হয়ে অনেকে হয়তো গালাগালি করে, এটা আসলে উচিত না। মিডিয়ার মাধ্যমেই আমরা কিন্তু পরিচিত হই। আমাদের সুনামটাও আসে মিডিয়ার মাধ্যমে, আমাদের দুর্নামটাও আসে মিডিয়ার মাধ্যমে। তাই আমরা এমন কোনো কথা বলব না, এমন কোনো ব্যবহার করব না যেটা শিল্পীদের উপর বর্তায়।’
রিনা খান পরীমনির বিতর্কিত এই কর্মকাণ্ডকে পুরো শিল্পী জাতির জন্য কলঙ্ক হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি কেনো হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব? এটা তো একজন শিল্পীর না, পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক। এটা ঠিক হয়নি, কালকে আমি দেখেছি নিউজটা। তবে এভাবে গালাগালি করা উচিত না। আমি অলঅভার শিল্পীদের কথাই বলছি যে, আপনার কোনো ক্ষোভ থাকলে আপনি তাকে আলাদা ডেকে নিয়ে বলতে পারেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন