প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের নগরকান্দায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে, কারণ আওয়ামী সরকারের রোষানলে পড়ে দীর্ঘ একযুগ বন্ধ থাকার পর পুনঃপ্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশ। রবিবার সকাল সাড়ে ১০ টায় নগরকান্দা পাঠক ফোরামের উদ্যোগে নগরকান্দা প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।
এই আনন্দ মিছিলে সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, ওলামায়ে মাশায়েখ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমানের সম্পাদনায় প্রকাশিত দৈনিক আমার দেশকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ।
এছাড়া বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা নুরুল আমিন, সাংবাদিক রেজাউল করিম সেলিম, সাংবাদিক শফিকুল ইসলাম মন্টু, মাওলানা সাইফুর রহমান, মোঃ মজিবর রহমান এবং ছাত্রনেতা আশিকুর রহমান প্রমুখ।
মিছিল শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন