প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নরসিংদী জেলার রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী বুবি বেগম হত্যা ও টাকা লুটের ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ ঘটনায় আদালত মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
রোববার (১২ জুলাই) নরসিংদীর সংশ্লিষ্ট আদালতে আসামিদের হাজির করে সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দিলীপ চন্দ্র সরকার। শুনানি শেষে বিচারক মেশকাতুল ইসলামের আদালত পাঁচ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, রেলওয়ে থানা পুলিশ, রেলওয়ে ডিবি ও র্যাবের যৌথ অভিযানের মাধ্যমে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে শুক্রবার (১০ জুলাই) ওই পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর, রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
প্রসঙ্গত, শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে রায়পুরা রেল স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে দুর্বৃত্তদের দ্বারা মারধরে গুরুতর আহত হন পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম ওরফে বুবি। তিনি গত দুই দশকেরও বেশি সময় ধরে রায়পুরা রেলওয়ে স্টেশনে থাকার সময় বাকপ্রতিবন্ধী এই বৃদ্ধা (৭০) সেখানে বিনা বেতনে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ অন্যান্য পরিচ্ছন্নতার কাজ করতেন।
রায়পুরা স্টেশন কর্তৃপক্ষের ভাষ্যমতে, শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে স্টেশনের ওই পরিত্যক্ত কক্ষে ঢুকে একদল দুর্বৃত্ত ববি বেগমের চোখ-মুখে কিল-ঘুসি মেরে গুরুতর আহত করে এবং তার সারাজীবনের জমানো অন্তত ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পরে স্টেশনের কর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হলেও পরে মঙ্গলবার দিবাগত রাতে অপ্রত্যাশিতভাবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। পর দিন ময়নাতদন্ত শেষে মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পাশে ৭০ বছর বয়সি বৃদ্ধাকে দাফন করা হয়। বুবির এই নির্মম মৃত্যুর পর দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে, নিহত এই বৃদ্ধার প্রকৃত পরিচয় জানা গেছে। দীর্ঘ প্রায় দুই দশক ধরে স্থানীয়দের কাছে ‘বুবি’ নামে পরিচিত হলেও তাঁর আসল নাম ওয়াহিদা বেগম। তিনি বগুড়ার গাবতলী থানার ঘোষ শাখাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর ও ছবি দেখে স্বজনরা তাঁকে শনাক্ত করতে সক্ষম হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন