প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পরও নির্ধারিত সরকারি দায়িত্ব পালনে হবিগঞ্জ জেলা প্রশাসনের মিটিংয়ে অংশগ্রহণ করেছেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
দুর্ঘটনাটি ঘটে রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে, যখন ইউএনওর সরকারি গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব সরকার বাড়ি গেট এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, হবিগঞ্জে জেলা প্রশাসনের একটি মিটিংয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে ইউএনও মেহেদী হাসান এবং তার গাড়িচালক হেলাল মিয়া আহত হন।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, চালক হেলাল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এক্স-রে করানো হয়েছে। তবে ইউএনও মেহেদী হাসান গুরুতর আহত না হওয়ায়, দুর্ঘটনার পরও তিনি হবিগঞ্জে গিয়ে মিটিংয়ে অংশ নেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি মাধবপুর থানায় আটক রয়েছে এবং পুলিশ এ ঘটনার তদন্ত করছে।
দুর্ঘটনার মতো প্রতিকূল পরিস্থিতিতে সরকারি দায়িত্বকে গুরুত্ব দিয়ে মিটিংয়ে অংশগ্রহণের জন্য ইউএনও মেহেদী হাসানের দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠার প্রশংসা করছেন স্থানীয়রা। ব্যক্তিগত অসুবিধার মধ্যেও দায়িত্ব পালনে তার এই আন্তরিকতা একজন প্রশাসনিক কর্মকর্তার পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার পরিচয় বহন করে বলে অনেকেই মনে করছেন।
সাংবাদিক শাবানা চৌধুরী মন্তব্য করেন, "ইউএনও সাহেব অত্যন্ত দায়িত্বপরায়ণ। দুর্ঘটনার পরও সরকারি দায়িত্ব পালনে তিনি হবিগঞ্জে গিয়েছেন।"
হবিগঞ্জের জেলা প্রশাসক জিএম সরফরাজ বলেন, "বিষয়টি আমি জেনেছি। ইউএনও তেমন আহত হননি বলে জানতে পেরেছি।"
ইউএনও মেহেদী হাসান জানান, "আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন