প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে সোমবার বিকেলে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১২ ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন নেভানোর সময় ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন চারজন ফায়ার ফাইটার, যাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল ৭টা ৪০ মিনিট পর্যন্ত পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।
অসুস্থ ফায়ার ফাইটারদের মধ্যে রয়েছেন পলাশী ফায়ার স্টেশনের মো. জিল্লুর রহমান, এই স্টেশনের লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজারের স্টেশন অফিসার মো. মারুফ এবং খিলগাও স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।
ফায়ার সার্ভিসের মুখপাত্র মো. তালহা বিন জসিম জানিয়েছেন, আগুন সম্পূর্ণরূপে নেভাতে এখনও ১০টি ইউনিট কাজ করছে। বর্তমানে আগুন নির্বাপনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লে. কর্নেল মো. মাহমুদুল হাসান সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সাংবাদিকদের জানান, আগুন নেভানোর কাজে প্রায় ১৫০ জন ফায়ারফাইটার অংশগ্রহণ করেন।
তিনি উল্লেখ করেন, সরু রাস্তা এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি হয়। ঘটনাস্থলে বড় অগ্নিনির্বাপণ গাড়ি এবং পানিবাহী যান প্রবেশ করানো কঠিন ছিল। এছাড়া, ভবনের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতেও সমস্যা হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কতটি দোকান বা গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন