প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খাগড়াছড়ির রামগড়ে ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোরীর দুলাভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে খাগড়াছড়ির আমলি আদালত এই নির্দেশ দেন। এর আগে রোববার (১৯ জুলাই) রাতে রামগড় থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম সাকিবুল ইসলাম রাজু (২৯)। তিনি রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার বাসিন্দা এবং ভুক্তভোগী কিশোরীর বড় বোনের স্বামী। পরিবারের সূত্রে জানা গেছে, গত ২২ জুন সকাল পৌনে ৮টার সময় রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদরাসার সামনে থেকে ওই ছাত্রী নিখোঁজ হয়ে যায়। সেদিন সে বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। দীর্ঘ সময় বাড়িতে না ফেরা হওয়া সঠিক কারণে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। পরে তার মা রামগড় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার ২৭ দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার রামগড়ের সোনাইপুল বাজার এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধারের ব্যবস্থা করা হয়। উদ্ধার করার পর কিশোরী অভিযোগ করে, তার ভগ্নীপতি প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে কৌশলে মাদরাসার সামনে থেকে তাকে ঢাকার উত্তরায় নিয়ে যান। সেখানে একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, ঘটনার পর অভিযুক্ত মোবাইল ফোনসহ ইন্টারনেটভিত্তিক যোগাযোগের সকল মাধ্যম বন্ধ রাখেন। দীর্ঘ চেষ্টার পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন