প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আসন্ন ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ উপলক্ষে লোগো, রিলস ও থিম সং তৈরির জন্য একটি দেশব্যাপী প্রতিযোগিতার আহ্বান জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন অধিদপ্তরের আওতাধীন দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার মাউশির এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের ১৫ জুলাইয়ের মধ্যে লোগো, রিলস এবং থিম সং তৈরি করে নির্ধারিত ই-মেইলে ([email protected]) পাঠানোর প্রয়োজন রয়েছে। এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
অাদেশে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত, লোগো অবশ্যই পিএনজি, জেপিজি অথবা আইপিইজি ফরম্যাটে ই-মেইলে পাঠাতে হবে। তবে তাদের মূল এআই ফাইলটি নিজেদের কাছে সংরক্ষণ করতে হবে। দ্বিতীয়ত, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ফুটবল খেলা সম্পর্কিত রিলস তৈরি করে সেই লিংক উল্লিখিত ই-মেইলে পাঠাতে হবে। তৃতীয়ত, থিম সং তৈরি করে সেটিকে ওয়ার্ড ও পিডিএফ ফরম্যাটে ই-মেইলে পাঠানো আবশ্যক।
মাউশি জানায়, উল্লিখিত তথ্যগুলো ই-মেইলে পাঠানোর সময় প্রতিযোগীকে অবশ্যই সচল মোবাইল নম্বরসহ তার যোগাযোগের পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন