প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার পরিকল্পনা করা হয়েছিল। তবে আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনা সামনে আসায়, শেষ মুহূর্তে ওই অভিযান স্থগিত করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সোমবার থেকেই ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তিনি মন্তব্য করেন, "আমরা যখন চাই, তখনই অভিযান চালাতে প্রস্তুত। কিন্তু আমি মানুষ হত্যা করতে চাই না।"
ট্রাম্প উল্লেখ করেন যে, সম্ভাব্য সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত ছিল এবং ইরানও হামলার সম্ভাব্য পরিধি সম্পর্কে অবগত ছিল। তবে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাত, এবং কাতারসহ মধ্যপ্রাচ্যের কিছু মিত্র দেশ সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিল। তাদের বিশ্বাস ছিল, আলোচনার মাধ্যমে সংকটের সমাধানের সুযোগ এখনও বিদ্যমান।
এর আগে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প জানান যে, সম্ভাব্য একটি সমঝোতার কাঠামো তৈরির ফলে আপাতত সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে।
তবে তিনি সোমবারের আলোচনায় অংশগ্রহণকারী এবং বৈঠকের স্থান সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, হরমুজ প্রণালি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি—উভয় ইস্যুতেই সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন