প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের ফলে চার হাজার একরেরও বেশি বনভূমি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। এই দাবানলটির নাম 'লিউকাস ফায়ার' এবং এটি মেন্ডোসিনো ন্যাশনাল ফরেস্টের সংলগ্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচুর কষ্ট করতে হচ্ছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অগ্নিনির্বাপক সংস্থা ক্যাল ফায়ারের তথ্য অনুযায়ী, লেক কাউন্টি ও মেন্ডোসিনো কাউন্টির সীমান্তের কাছে পটার ভ্যালিতে লাগা এই দাবানল দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং ৪ হাজার ১০৯ একর এলাকা গ্রাস করেছে। অগ্নিনির্বাপক বাহিনীর ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে বর্তমানে আগুনের ২৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে পরিস্থিতি এখনও বিপজ্জনক।
ভয়াবহ পরিস্থিতির কারণে লেক কাউন্টি ও মেন্ডোসিনো কাউন্টির একাধিক ব্লকে জরুরি উচ্ছেদ আদেশ কার্যকর করা হয়েছে। প্রাণ বাঁচাতে শত শত মানুষ তাদের ঘরবাড়ি ত্যাগ করেছেন। স্থানীয় প্রশাসন অন্তত এক ডজন অঞ্চলে সতর্কবার্তা জারি করে বাসিন্দাদের নিরাপদ থাকার নির্দেশ দিয়েছে। দ্রুত এলাকা থেকে সরিয়ে নেওয়া গবাদিপশু ও গৃহপালিত প্রাণীদের জন্য লেকপোর্টে বিশেষ পশুর শেড তৈরি করা হয়েছে।
দাবানলের তীব্রতার কারণে স্থানীয় জাতীয় বনাঞ্চলের রাস্তাঘাট, ট্রেইল এবং ক্যাম্পগ্রাউন্ড সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে ইউএস ফরেস্ট সার্ভিস। উল্লেখযোগ্য যে, ২০১৮ সালের ঐতিহাসিক ‘র্যাঞ্চ ফায়ার’-এর একই দগ্ধ এলাকায় নতুন করে এই আগুনের তাণ্ডব শুরু হয়েছে। চলতি বছরে এই অঞ্চলে এটিই সবচেয়ে বড় দাবানলের ঘটনা।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই আগুনের সূত্রপাতের কারণ হিসেবে অতিরিক্ত তাপমাত্রা বা অন্য কোনো বিষয়ের তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন