প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের গ্রেটার নয়ডা ওয়েস্টে, কর্মস্থলে যাওয়ার সময় এক নারীর হাত থেকে মাত্র ৩ দিন আগে কেনা আইফোন ছিনতাই করেছে দুই ছিনতাইকারী। এই ঘটনা ঘটে যখন ভুক্তভোগী ই-রিকশায় চড়ে ছিলেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভির একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
ভুক্তভোগী শুভি ভান্ডারি যখন ই-রিকশার ভাড়া অনলাইনে পরিশোধ করার জন্য ফোনটি বের করেন, তখন হেলমেট পরা দুই বাইক আরোহী তার কাছে আসে। প্রথমে তারা রাস্তার দিক সম্পর্কে জানতে চায় এবং পরে ‘এটা কি নতুন আইফোন?’ বলে প্রশ্ন করে। শুভি ইতিবাচক উত্তর দেওয়ার সাথে সাথে একজন ছিনতাইকারী তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
শুভির স্বামী সাকেত গুপ্ত জানিয়েছেন, আইফোন ১৮ প্রো মডেলটি মাত্র ৩ দিন আগে কেনা হয়েছিল। ঘটনার পর, পরিবারটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে এবং সকালে প্রধান সড়কগুলোতে পুলিশি টহল কম থাকার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
ভুক্তভোগীর বাবার আবেদনের ভিত্তিতে একটি অনলাইন এফআইআর নথিবদ্ধ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিসরাখ থানার ওসি রঞ্জিত সিং জানিয়েছেন, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন