প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও পুশ-ইনের চেষ্টা চালিয়েছে। তবে বিজিবি সদস্যদের বাধার কারণে বিএসএফ দুইজন নারী ও দুজন পুরুষকে ভারতের অভ্যন্তরে ফেরত নিতে বাধ্য হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে বিজিবির অধীনে দৌলতপুরের ঠোটার পাড়া বিওপির সীমান্ত ১৫৩/৯ এস পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবি জানায়, সকাল সাড়ে সাতটার দিকে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের চারজনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা এবং কার্যকর তৎপরতার কারণে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে সকাল ৮টার পরে ওই চারজনকে বিএসএফ ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি বলেন, "এর আগেও কয়েকবার পুশইনের চেষ্টা ব্যর্থ করেছেন তারা। সীমান্তে টহল জোরদার রয়েছে। সব ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন