প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় একটি বাসের ধাক্কায় নিহত হয়েছেন মহিবুল মোল্লা (৪৫) নামে এক বাইসাইকেলচালক। এ ঘটনায় আরও তিন পথচারী মারাত্মক আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা খুলনাগামী “ফাল্গুনী পরিবহনের” ওই এসি বাসটিতে আগুন লাগিয়ে দেয়।
নিহত বাইসাইকেলচালক সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয়দের তথ্য অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে খুলনার দিকে যাত্রা করা ফাল্গুনী পরিবহনের একটি এসি বাসের ধাক্কায় বাইসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান এবং তিন পথচারী গুরুতর আহত হন।
স্থানীয়রা আরও জানান, নিহত মহিবুল চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাসটি তাকে ধাক্কা দেয়। এর পরেই ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের ওই বাসে স্থানীয় বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতার দ্বারা ধরিয়ে দেওয়া আগুন নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে, এই ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন