প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের গৌরনদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর টিফিনের রুটির ভেতরে একটি ধারাল ব্লেড পাওয়া গেছে।
বুধবার (২২ জুলাই) গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনা ছড়িয়ে পড়ার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্কুলের ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার টিফিন দেওয়ার পরে প্রথম শ্রেণির এক ছাত্রী যখন রুটি ছিঁড়ে খেতে যায়, তখন সে ভেতরে একটি গোটা ধারাল ব্লেড দেখতে পায়। সেই ঘটনা সে তাৎক্ষণিকভাবে শ্রেণিশিক্ষককে জানায়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ভুক্তভোগী ছাত্রী আলমতাজ গণমাধ্যমকে এই বিষয়টি জানায়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) সাইফুন নাহার গণমাধ্যমকে বিষয়টি স্বীকার করে জানান, ঘটনাটি জানার পরেই গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে জানান হয়েছে।
রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আইল্যান্ড ট্রেডিং করপোরেশন’-এর প্রতিনিধি আরিফ হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকালে তিনি নিজে স্কুলটি পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন