প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যদি পরিবারে বাবা-মা অথবা নিকটাত্মীয়দের মধ্যে কিডনি রোগের ইতিহাস থাকে, তাহলে সতর্ক হওয়া অত্যন্ত প্রয়োজন। কারণ, কিছু কিডনি রোগ বংশগতভাবে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এর মধ্যে একটি হলো পলিসিস্টিক কিডনি ডিজিজ (পিকেডি)। এই রোগে কিডনির ভিতরে অসংখ্য তরলপূর্ণ থলি বা সিস্ট তৈরি হয়। সময়ের সাথে সাথে এসব সিস্ট বড় হতে থাকে এবং কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত করতে পারে।
প্রাথমিক পর্যায়ে এই রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না অনেক সময়। এর ফলে আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজের অসুস্থতার বিষয়ে অবগত হতে পারেন না। উপসর্গ দেখা দিলে পরীক্ষা করে রোগ শনাক্ত করার পর অনেক ক্ষেত্রে কিডনির ক্ষতি ইতোমধ্যে অনেকটা অগ্রসর হয়ে যেতে পারে। তাই পরিবারের মধ্যে এ রোগের ইতিহাস থাকলে আগে থেকেই সচেতন হওয়া উচিত।
পলিসিস্টিক কিডনি রোগ কী?
সাধারণত কিডনি শিমের বীজের মতো দেখতে হয়। কিন্তু পলিসিস্টিক কিডনি রোগের ক্ষেত্রে কিডনির ভিতরে একের পর এক তরলপূর্ণ সিস্ট তৈরি হয়। এগুলো আকারে ছোট থেকে বড় হতে পারে। সময়ের সাথে সিস্টের সংখ্যা ও আকার বৃদ্ধি পেলে কিডনি স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বড় হয়ে যেতে পারে। এতে কিডনির সুস্থ টিস্যুর ওপর চাপ পড়ে এবং ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমে যায়।
এটি ক্যানসার নয়। তবে চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণ না হলে একসময় কিডনি বিকল হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
পলিসিস্টিক কিডনি রোগ মূলত দুই ধরনের হয়ে থাকে।
১. অটোজোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি রোগ: এটি রোগটির সবচেয়ে সাধারণ ধরন। বাবা অথবা মায়ের যেকোনো একজনের কাছ থেকে ত্রুটিপূর্ণ জিন সন্তানের মধ্যে এলে রোগটি হওয়ার আশঙ্কা থাকে। সাধারণত প্রাপ্তবয়স্ক বয়সে, বিশেষ করে ৩০ থেকে ৪০ বছর বয়সে, এর লক্ষণ প্রকাশ পেতে পারে।
২. অটোজোমাল রিসেসিভ পলিসিস্টিক কিডনি রোগ: এটি তুলনামূলক বিরল। বাবা ও মা দুজনের কাছ থেকেই ত্রুটিপূর্ণ জিন পেলে এ রোগ হতে পারে। সাধারণত জন্মের সময় বা শৈশবে রোগটি শনাক্ত হয়।
যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন
প্রাথমিক পর্যায়ে পলিসিস্টিক কিডনি রোগে কোনো উপসর্গ নাও থাকতে পারে। তবে সিস্ট বড় হতে থাকলে বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে। যেমন—
এসব লক্ষণ দেখা দিলেই যে পলিসিস্টিক কিডনি রোগ হয়েছে, এমন নয়। তবে উপসর্গগুলো থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত।
কিডনির বাইরেও জটিলতা হতে পারে
পলিসিস্টিক কিডনি রোগ কেবল কিডনিতেই সীমাবদ্ধ থাকে না। আক্রান্ত ব্যক্তির লিভার ও অগ্ন্যাশয়সহ শরীরের অন্যান্য অঙ্গেও সিস্ট তৈরি হতে পারে। বিরল ক্ষেত্রে মস্তিষ্কের রক্তনালিতে অ্যানিউরিজম বা অস্বাভাবিকভাবে ফুলে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের জটিলতায় রক্তনালি ফেটে রক্তক্ষরণের ঝুঁকিও থাকে।
কিছু রোগীর ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যেতে পারে। তবে সবার ক্ষেত্রে রোগের অগ্রগতি একই রকম হয় না।
চিকিৎসা ও প্রতিরোধের উপায়
পলিসিস্টিক কিডনি রোগের স্থায়ী নিরাময় এখনো আবিষ্কৃত হয়নি। তবে সঠিক সময়ে শনাক্ত করা গেলে রোগের অগ্রগতি ধীর করা এবং জটিলতার ঝুঁকি কমানো সম্ভব।
এই রোগে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কিডনির কার্যক্ষমতা নিয়মিত পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যগত পরিবর্তন রোগ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। কিছু নির্দিষ্ট ওষুধ নির্বাচিত রোগীর ক্ষেত্রে সিস্টের বৃদ্ধি ও কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার গতি ধীর করতে পারে। তবে এসব ওষুধ সবার জন্য উপযুক্ত নয়; বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শেই ব্যবহার করতে হয়।
যদি রোগের কারণে কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায়, তাহলে ডায়ালিসিস অথবা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।
পরিবারে পলিসিস্টিক কিডনি রোগের ইতিহাস থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত। বিশেষ করে যদি বাবা-মায়ের মধ্যে কেউ এ রোগে আক্রান্ত হন, তাহলে সন্তানদেরও বংশগত ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা জরুরি। দ্রুত রোগ শনাক্ত ও নিয়মিত চিকিৎসা কিডনির কার্যক্ষমতা দীর্ঘদিন ধরে রাখতে সহায়তা করতে পারে।
সূত্র: আনন্দবাজার
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন