প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনা মহানগরের লবণচরা থানার হরিণটানা এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান চালায়।
গ্রেফতারদের মধ্যে আছেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মাদারশী এলাকার মো. শুক্কুর হাওলাদার (৩৫) এবং খুলনা মহানগরের লবণচরা থানার হরিণটানা এলাকার মো. ইমরান খান (৩৭)।
র্যাব জানায়, অভিযান চলাকালে ইমরান খানের বসতঘরের তল্লাশি চালিয়ে তার নির্দেশ অনুসারে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সেগুলো জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্কুর হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানায় এবং ইমরান খানের বিরুদ্ধে খুলনার বটিয়াঘাটা থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনার পর অস্ত্র আইনে মামলা দায়েরের পাশাপাশি উদ্ধার হওয়া আলামতসহ গ্রেফতার দুই আসামিকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৬।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন