প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লার মুরাদনগরে বিএনপির এক নেতার দায়ের করা হাজার কোটি টাকার মানহানি মামলায় মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায়, স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।
আটকের পর প্রায় ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে তাকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার গাইঢুলি এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
মাহবুব আলম আরিফ, সাংবাদিক, সদর এলাকার মৃত মনিরুল হকের ছেলে। তিনি দীর্ঘ সময় ধরে জাতীয় দৈনিক আজকের পত্রিকা, মানবকণ্ঠ এবং স্থানীয় আজকের কুমিল্লা পত্রিকার মুরাদনগর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৫ সালের ২৭ জুন প্রকাশিত একটি সংবাদে মাহবুব আলম আরিফ তার পরিচালিত অনলাইন প্ল্যাটফর্মে একটি সংবাদ প্রকাশ করেন। সেখানে ওই ঘটনার আসামি ফজর আলীকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করা হয়।
এই ঘটনার প্রেক্ষিতে, একই বছরের ৯ জুলাই, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতে হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আরিফের বিরুদ্ধে সমন জারি করেন এবং ওই মামলায় জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, 'তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি সাংবাদিক, এই বিষয়টি আমাদের জানা ছিল না।'
এদিকে, ওসির এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। তাদের দাবি, মাহবুব আলম আরিফ মুরাদনগরের একজন সুপরিচিত সাংবাদিক। রাজনৈতিক কারণে তাঁকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে, তারা অবিলম্বে তাঁকে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন