প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পর্যটন খাতের উন্নয়ন, সম্প্রসারণ ও ব্যবস্থাপনার জন্য পর্যটন সার্কিট গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা জেলার পর্যটনশিল্পের সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে। এই উদ্দেশ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আওতায় জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে স্টেকহোল্ডার কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সাটুরিয়া উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে মানিকগঞ্জ জেলার পর্যটন খাতের উন্নয়ন, পর্যটনকেন্দ্রগুলোর সম্ভাবনা এবং পর্যটন ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের মধ্যে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ সালমা সিদ্দিকা মাহতাব, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) ও যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ আব্দুর রউফ মিয়া।
সভায় সভাপতির দায়িত্ব পালন করেন মানিকগঞ্জের জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। স্বাগত বক্তব্য প্রদান করেন সাটুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি মোহাম্মদ অনিক ইসলাম। এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিনিয়র সহকারী সচিব বিবি করিমুন্নেছা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মোছা. নাহিদ সুলতানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মো. মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমগির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, যুগ্ন সম্পাদক আব্দুর রহমান, কৃষকদলের সভাপতি বরকত মল্লিক, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছালত জামান খান আরিফ, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী, সাংবাদিক লুৎফর রহমানসহ আরও অনেকেই সভায় বক্তব্য রাখেন।
সভাটি সঞ্চালনা করেন সাটুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার। সভায় মানিকগঞ্জের ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে সমন্বিতভাবে পর্যটন সার্কিটের আওতায় আনার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা জানান, বালিয়াটি জমিদার বাড়িসহ জেলার বিভিন্ন স্থানকে কেন্দ্র করে একটি মেঘা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা দ্রুত শুরু হয়ে ২০২৯ সালে শেষ হবে।
মো মোতালেব হোসেন, সাটুরিয়া মানিকগঞ্জ, ০১৭১৩৫৮৫২০১
ছবির ক্যাপশন: প্রধান অতিথির বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ সালমা সিদ্দিকা মাহতাব, এনডিসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন