প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর কামরাঙ্গীরচরে ৫ ডিসেম্বর নিখোঁজ হন স্কিন প্রিন্ট কারখানার মালিক মো. আলম। নিখোঁজ হওয়ার পাঁচদিন পর, ব্যবসায়ী মো. আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে তার নিজ কারখানার মাটির নিচ থেকে। হত্যার পর, মরদেহটি কারখানার মেঝেতে পুঁতে রাখা হয়েছিল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত ওই কারখানার ২ জন কর্মচারীকে আটক করা হয়েছে। এছাড়া, আরও দুইজনকে আটকের জন্য অভিযান চলছে। সিআইডির ক্রাইম সিনকে হত্যার বিভিন্ন আলামত সংগ্রহের জন্য খবর দেওয়া হয়েছে।
এর আগে, আলমের পরিবার কোথাও তার সন্ধান না পেয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশের শরণাপন্ন হয়।
স্থানীয়দের মতে, কারখানার ভেতর কর্মচারীরা জুয়া খেলছিলেন। আলম জুয়া খেলার সময় বাধা দিলে, কর্মচারীরা তাকে আঘাত করে। এতে ঘটনাস্থলে আলমের মৃত্যু ঘটে। পরে, কারখানার ভেতরেই একটি গর্ত খুঁড়ে তাকে মাটিচাপা দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন