প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পুরুষদের শার্টের বোতাম ডান দিকে এবং নারীদের বাম দিকে কেন থাকে, এ প্রশ্নটি কি কখনো আপনার মনে এসেছে? এ সম্পর্কে সঠিক তথ্য কেউই নিশ্চিতভাবে জানেন না।
তবে ইতিহাসবিদদের মধ্যে একটি ধারণা প্রচলিত রয়েছে যে, পুরুষদের শার্টের বোতাম ডান দিকে থাকার পেছনে অস্ত্র রাখার ব্যবস্থার প্রভাব রয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ইতিহাসবিদ ড. ক্লো চ্যাপিন টাইমের সাক্ষাৎকারে উল্লেখ করেন যে, পুরুষদের পোশাকের বোতাম ডান দিকে থাকার এই রীতি সামরিক বাহিনীর প্রভাবিত।
যদি শার্টে বন্দুক লুকানো থাকে, তবে হাত দ্রুত পৌঁছানো সহজ হয়। ডান দিকে বোতাম থাকলে ডান হাতটি শার্ট বা জ্যাকেটের মধ্যে সহজে প্রবেশ করতে পারে। আবার কিছু পণ্ডিতের মতে, তরবারি রাখার সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে। এ বিষয়ে জেন্টলম্যান’স ওয়ারড্রোবের পল কিয়ার্স গার্ডিয়ানকে জানান, অধিকাংশ মানুষই তলোয়ার বাম দিকে পরিধান করেন, যাতে এটি ডান হাতে সহজে ধরা যায়।
বেশিরভাগ ইতিহাসবিদ ও গবেষকরা একমত যে, পুরুষদের শার্টের বোতাম ডান দিকে থাকার কারণ অস্ত্রের ব্যবস্থাপনা। অর্থাৎ, যখন শার্টের বোতাম ডান পাশে থাকে, তখন অস্ত্র বাম পাশে রাখলে ডান হাত দিয়ে তা সহজে বের করা সম্ভব।
তাহলে নারীদের পোশাকের বোতাম বাম দিকে কেন? শার্ট ব্র্যান্ড এলিজাবেথ ও ক্লার্কের প্রতিষ্ঠাতা মেলানি মুরের মতে, ১৩ শতকে বোতাম আবিষ্কৃত হওয়ার সময় ধনী নারীদের পোশাক ভারি ছিল। সেই সময়ে ধনী নারীরা দাসীর সাহায্য ছাড়া পোশাক পরিধান করতে পারতেন না।
এক্ষেত্রে পোশাকের বোতাম লাগানোর কাজও দাসীরাই করতেন। তাই বাম পাশে বোতাম লাগানো হত, যাতে দাসীরা সহজে লাগাতে পারেন। এটি সম্ভবত তখন থেকেই প্রচলিত ধারণা হয়ে উঠেছে।
আরেকটি তত্ত্ব হলো, বেশিরভাগ নারী বাম হাতে শিশুদের ধরেন। এতে বুকের দুধ খাওয়ানো সহজ হয়, এজন্য শার্টের বোতাম বাম দিকে রাখা হয়। যাতে জরুরি মুহূর্তে তারা সহজে বোতাম খুলতে পারেন।
তবে অতীতের এই ধারণাকে এখন আর গুরুত্ব দেয় না বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা। বর্তমানে নারীদের শার্টের বোতামও ডান দিকে রাখা হয়।
সূত্র: ইনসাইডার/টাইম/গার্ডিয়ান
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন