প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, যদি সরকার নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি দেশে ফিরে নিজের বিরুদ্ধে থাকা সব মামলার বিচার মোকাবিলা করতে প্রস্তুত। তবে, সরকার যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই দেশে ফেরার চেষ্টা করবেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, তিনি এখনই দেশে ফিরে আসতে চান। তবে, যদি তা সম্ভব না হয়, সে ক্ষেত্রে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়া শেখ হাসিনার সঙ্গে ফেরার চেষ্টা করবেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ হিসেবে উল্লেখ করে সাকিব বলেন, 'অধিনায়ক যা বলেন, আমরা তাই অনুসরণ করি। আমি মনে করি, তারা ভালো সিদ্ধান্ত নেবেন, আর আমরা তাদের নির্দেশনা মেনে চলব।'
বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলছেন সাকিব। তিনি সেখান থেকেই ফোনে রয়টার্সকে জানান, সরকার যদি তাকে ক্লিয়ারেন্স দেয় এবং নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে দেশে ফিরে আদালতের বিচারসহ প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে তিনি সম্পূর্ণ প্রস্তুত।
সাকিব বলেন, 'আমি জানি, আমি কোনো অন্যায় করিনি।' গত দুই বছর বিদেশে কাটানোর অভিজ্ঞতা নিয়ে তিনি বলেছেন, এটাই ছিল তার সবচেয়ে বিস্তারিত বক্তব্য।
এর আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা আগামী ডিসেম্বরে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরবেন। সেই প্রেক্ষাপটেই সাকিব নিজের অবস্থান স্পষ্ট করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর তার ঘনিষ্ঠ অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা হয়। একইভাবে সাকিব আল হাসানের বিরুদ্ধেও একাধিক মামলা আছে। এসব কারণে গত দুই বছর তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন