প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ৯ কোটি ৪৮ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য প্রকাশ করেছেন।
তিনি উল্লেখ করেন, চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে যা ছিল ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। এই হিসাবে দেখা যাচ্ছে, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১২৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৯৯২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এই পরিসংখ্যান অনুযায়ী, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ ১৩ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে দেশে ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। তার পূর্বে গত আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ও ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার দেশে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন