প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়া গুলিতে নিহত হয়েছেন ২৫ বছর বয়সী মিনহাজ উদ্দিন।
এই ঘটনা ঘটে শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক ৩টার সময় ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায়।
নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে, শুক্রবার রাতে মিনহাজ উদ্দিন উপজেলার সোনারহাট-লাখাট সীমান্ত পেরিয়ে লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় প্রবেশ করলে খাসিয়ারা লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে তিনি গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলে স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান যে, খবর পেয়ে তারা নিহতের বাড়িতে যান এবং বিষয়টি পুলিশ ও বিজিবিকে জানান।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, নিহত যুবকের মৃত্যুর খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডের পর লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
মরদেহটি পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিলেন এবং গুলিবিদ্ধ হয়ে সীমান্ত পার করে বাংলাদেশে আসার সময় তার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে সীমান্তে কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন