প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊर्ध্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ সারোয়ার আলমের জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে (সেকেন্ড ইন কমান্ড/২ আইসি) আইসিটি বিভাগে বদলি করা হয়েছে। গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/২ আইসি) মো. আল আমিন হোসাইনকে গোয়েন্দা-রমনা বিভাগে (রমনা জোনাল টিম) বদলি করা হয়েছে। লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/২ আইসি) আবু সাঈদকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে (মোহাম্মদপুর জোনাল টিম) বদলি করা হয়েছে। এছাড়া, মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/২ আইসি) এস. এ. এম. ফজলে-ই-খুদাকে গোয়েন্দা-মিরপুর বিভাগে (পশ্চিম জোনাল টিম) বদলি করা হয়েছে। ডিএমপির অর্থ বিভাগে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বাজেট) মো. সজল হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের (সিটিটিসি) দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-মতিঝিল বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার (সুবুজবাগ জোন) জাহাঙ্গীর ফেরদৌসকে সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং), এফঅ্যান্ডডি বিভাগ, ডিএমপিতে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন