প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এইচএসসি পরীক্ষা বাতিল করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ কার্যক্রমের দাবিতে টাঙ্গাইলের এসএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। এর ফলে মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে দীর্ঘ যানজট তৈরি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে, শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
এর আগে সকালে, টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এর পর থেকে আবারও বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। বিক্ষোভ কর্মসূচিতে শুধু শিক্ষার্থীরই নয়, তাদের অভিভাবকরাও অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা জানান, গতকালের এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট পরিস্থিতির কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই তারা পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণ এবং সংশ্লিষ্ট বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন যে, ৩ ঘণ্টার মধ্যে দাবি না মানলে তারা পুনরায় মহাসড়ক অবরোধ করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন