প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের কারণে নূর মোহাম্মদ নামক এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মান্দারতলা গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ ছিলেন মান্দারতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হানেফ আলীর পুত্র। অভিযুক্ত ব্যক্তি জসিম উদ্দিন, যিনি একই উপজেলার পোড়াদহ গ্রামের লুৎফর রহমানের সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নূর মোহাম্মদ মাঠের একটি জমিতে কলাই মাড়াইয়ের কাজ করতে যান। এ সময় পাশের জমিতে কাজ করতে আসেন পোড়াদহ গ্রামের জসিম উদ্দিন। কাজের এক পর্যায়ে পূর্বের পাওনা টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও বিরোধ শুরু হয়। বিরোধের এক পর্যায়ে জসিম তার হাতে থাকা ধারালো দা দিয়ে নূর মোহাম্মদকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনার পর পুলিশ জানিয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন