প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার সময় ঘটে যাওয়া নৌকাডুবিতে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
রোববার (২২ নভেম্বর) দেশটির জরুরি সেবা সংস্থার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানায়। সংস্থাটির মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে উল্লেখ করেন, শুক্রবার (২০ নভেম্বর) দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যের একটি এলাকা থেকে অন্য এলাকায় যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়।
মানজো এজেকি নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট তথ্য জানাতে পারেননি। তবে তিনি জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে, পুলিশ মুখপাত্র মুসা মোহাম্মদ দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করার খবর দিয়েছিলেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও কোনো তথ্য প্রকাশ করেনি।
মুসা মোহাম্মদ বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। যাত্রীরা নৌকার চালককে তীরের দিকে যাওয়ার জন্য অনুরোধ করলেও তিনি তা শোনেননি বলে অভিযোগ রয়েছে। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে নৌকাটির ব্যবস্থাপককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বায়েলসা রাজ্য সরকার এ ঘটনায় নৌচালক ও যাত্রীদের নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। শনিবার এক বিবৃতিতে রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি এবং লাইফ জ্যাকেট ছাড়া নৌযাত্রা বন্ধ করতে হবে। তিনি মন্তব্য করেন, "কোনো যাত্রাই জীবনের চেয়ে মূল্যবান নয়।"
নাইজেরিয়ায় নৌ দুর্ঘটনা ঘটার ঘটনা প্রায়ই ঘটে। নিরাপত্তাবিধির যথাযথ প্রয়োগ না থাকার কারণে দেশটিতে ত্রুটিপূর্ণ নৌযান চলাচল এবং যাত্রীদের লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণের ঘটনা ঘটে থাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন