প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান পরিচালনা করে পুলিশ নিষিদ্ধ আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ও সাবেক ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু (৫৫), ভাংবাড়িয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আসমত উল্লাহ (৪০), আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম (৪২), আমারত আলী (৩৭), মিনারুল ইসলাম (৫০), লালু (৪৫) এবং আজিজুল হক (৬৪)।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী ভাংবাড়িয়া এলাকার একটি চায়ের দোকানে গোপন বৈঠক আয়োজন করছিলেন। তারা নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। পরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন