প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ত্রিশাল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে, যা শরিয়াহভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের প্রত্যাশা পূরণের উদ্দেশ্যে আয়োজন করা হয়। সম্মেলনে এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীরকে সভাপতি এবং প্রভাষক ডা. মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ত্রিশাল পৌরশহরের দরিরামপুরস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীর। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মুফতি মুহা. ইয়াকুব সাঈদ।
সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাসউদুর রহমান এবং মাওলানা সাইফুল্লাহ মানসুর। সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করীম রসূলপুরী, সহকারী সেক্রেটারি মুফতি মাহদী হাসান তালুকদারও বক্তব্য রাখেন।
বক্তারা ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার, সুশাসন এবং জনকল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে ইসলামী আন্দোলনের আদর্শ তুলে ধরার আহ্বান জানানো হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি হিসেবে এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রভাষক ডা. মাহফুজুর রহমানের নাম ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি দলের ঘোষিত লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন