প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের মহারাষ্ট্রের ঠাণেতে মানব পাচার ও দেহব্যবসার অভিযোগে একটি হোটেলে অভিযান চালিয়ে পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৩৫ বছর বয়সী এক টেলিভিশন অভিনেত্রীকে। পুলিশের দাবি, বিনোদনজগতের সঙ্গে যুক্ত নারীদের জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার সঙ্গে জড়িত একটি চক্রের কার্যক্রম এটি।
পুলিশের সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর ঠাণের মীরা-ভয়ন্দর রোডের একটি হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। অভিযানে তবস্সুম ওরফে সোনিয়া উমর কুরেশি (৩৯) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের অংশ হিসেবে পুলিশের একজন সদস্য ক্রেতার ছদ্মবেশে ওই হোটেলে প্রবেশ করেন। পরে অর্থ লেনদেনের সময় অভিযান চালিয়ে তবস্সুমকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া অভিনেত্রী হিন্দি টেলিভিশন ধারাবাহিক ও ওয়েব সিরিজে অভিনয় করেন। উদ্ধারের পর তাকে মুম্বাইয়ের রেসকিউ ফাউন্ডেশনে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। তবে তার নিরাপত্তার স্বার্থে পুলিশ তার পরিচয় প্রকাশ করেনি। কীভাবে তিনি ওই চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশের অভিযোগ, তবস্সুম ও তার এক পুরুষ সহযোগী বিনোদনজগতের নারীদের লক্ষ্য করতেন। টেলিভিশন ধারাবাহিক, ওয়েব সিরিজ ও ফটোশুটে কাজ করা নারীদের জোর করে দেহব্যবসায় নামানোর সঙ্গে তারা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত পুরুষ সহযোগী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ছত্তিশগড়ের সুরগুজা জেলার বাসিন্দা তবস্সুম মুম্বাইয়ের যোগেশ্বরী এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৪৩ ধারা এবং অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন