প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নতুন একটি ছয় সদস্যের কমিটি গঠন করেছে, যা স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ও নন-মেডিকেল কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়ন কার্যক্রমের তদারকি করবে। একইসঙ্গে, সব স্তরের বদলি ও পদায়ন কার্যক্রমকে পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনার নির্দেশনা প্রদান করা হয়েছে।
সম্প্রতি, মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
নতুন কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককে (প্রশাসন)। সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন), উপপরিচালক (পার-১ ও ২) এবং সংশ্লিষ্ট শাখার সহকারী পরিচালক (পার-১/২/৩/৪)। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, কমিটির কার্যপরিধির মধ্যে বদলি ও পদায়নের প্রস্তাব পর্যালোচনা করে সুপারিশসহ কার্যবিবরণী তৈরি করা হবে। এসব সুপারিশ মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করতে হবে।
আদেশ অনুযায়ী, সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বদলি ও পদায়ন কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে হবে। বদলি ও পদায়নের ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করার নির্দেশনাও প্রদান করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন