প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় আবার একটি চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এই ঘটনার তথ্য নিশ্চিত করেন।
এর পূর্বে, শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতের সময় সাভার উপজেলার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বাস চালক মো. ইমরান (৩৫), হেলপার মুসফেকুর রহমান জনি (২০) এবং তাদের সহযোগী সুমন প্রামাণিক (৩০)।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, শনিবার রাত দেড়টার সময় ভুক্তভোগী নারী তার পরিচিত মো. রুবেলকে (২৭) নিয়ে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে আশুলিয়ার নবীনগরের উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৫৭৪) ব্যবহার করেন।
নবীনগর বাসস্ট্যান্ডে পৌঁছানোর আগে বাসের চালক ইমরান তার সহযোগী মুসফেকুরকে বাস চালানোর দায়িত্ব দেন। পরবর্তীতে ইমরান ওই নারীর সঙ্গে থাকা রুবেলকে মারধর করে এবং হত্যার হুমকি দিয়ে বাস থেকে নামিয়ে দেন। এক পর্যায়ে ইমরানও বাস থেকে নেমে যান। এই সময় মুসফেকুর এবং সুমন প্রামাণিক বাসে অবস্থান করছিলেন।
পরে সুমনের সহায়তায় মুসফেকুর চলন্ত বাসে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। ঐ সময় নারী যখন চিৎকার শুরু করেন, তখন বাস থেকে নামিয়ে দেওয়া রুবেল দেশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকার রাস্তায় একটি বাস দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে সাভার পরিবহনের বাসটিকে থামায়। থামানোর পর বাসটি থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। সেই সাথে মুসফেকুর ও সুমনকে আটক করা হয়।
এ ঘটনায় শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই নারী মামলা দায়ের করেন। পরে রোববার বিকেলে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে বাস চালক ইমরানকে গ্রেপ্তার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার পর পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসাথে এই ঘটনার সাথে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন