প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বিএনপি সরকারের প্রতি সকাল-বিকাল দোষারোপের রাজনীতি পরিহার করার জন্য।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান।
পোস্টে ছাত্রদল সভাপতি উল্লেখ করেন, "বিদেশি এজেন্সিনির্ভর গুপ্ত রাজনীতি ও বট বাহিনীনির্ভর রাজনীতি পরিহার না করলে ইসলামী ছাত্রশিবির তথা সাদিক কায়েমদের প্রতিনিয়ত এ ধরনের লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে।" তিনি আরও জানান, গত ১০ নভেম্বর সন্ত্রাসী ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের প্রায় ১৫/২০টি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং ক্যাম্পাসসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
তিনি লেখেন, "সাদিক কায়েমদের ভাগ্য ভালো সেদিন শুধু ১টি মিছিলের মুখোমুখি হতে হয়েছে, তাতেই হয়তো নিজেদের গুপ্ত ও বট বাহিনী নির্ভর অপরাজনীতির কুফল স্পষ্ট হয়েছে।" তিনি নিজ সংগঠনের সাংগঠনিক পর্যালোচনার আহ্বান জানান এবং শিবিরের ছাত্রলীগ পুনর্বাসন প্রক্রিয়া থেকে বের হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্পাসে ও রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সর্বশেষে তিনি উল্লেখ করেন, "সরকারি দল সবসময় জনগণের জবাবদিহির আওতায় থাকবে এবং বিরোধীদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এটা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা।" সেজন্য তিনি শিবির তথা সাদিক কায়েমদের প্রতি আহ্বান জানান, সরকারের গঠনমূলক সমালোচনা করুন কিন্তু আওয়ামী-ছাত্রলীগকে পুনর্বাসনের অংশ হিসেবে প্রতিদিন সকাল-বিকাল শুধু বিএনপি সরকারকে দোষারোপের রাজনীতি পরিহার করুন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন