প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে। এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে সোমবার (২৩ নভেম্বর) তারিখে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার এই তথ্য জানিয়েছেন।
বার্তায় সারোয়ার তুষার উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে যাচ্ছে। এনসিপি প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচারকে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে বলেই এনসিপির মতামত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন