প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ঝর্ণা আক্তার (৩৫) নামের এক নারীর বিরুদ্ধে টিকটকে ভিডিও প্রকাশের ঘটনা ঘটেছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে এই ঘটনা ঘটে।
টিকটকের ভিডিওটি স্থানীয়দের নজরে আসার পর ঝর্ণা আক্তারকে তার বাড়িতে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। তবে পুলিশ আসার খবর পেয়ে ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান ওই নারী। অভিযুক্ত ঝর্ণা আক্তার কাদির হোসেনের স্ত্রী এবং তার বাবার বাড়ি বরিশালে।
স্থানীয়রা জানান, ঝর্ণা আক্তার নিয়মিত টিকটক ভিডিও তৈরি করেন। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি স্থানীয়দের মধ্যে সমালোচনার সৃষ্টি করে এবং পরে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে। তাকে বাড়ির একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ আসার আগেই ঝর্ণা জানালা ভেঙে পালিয়ে যান।
ঝর্ণা আক্তারের স্বামী কাদির হোসেন বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আমার স্ত্রীর এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা উচিত হয়নি।"
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, শনিবার সকালে নেতাকর্মীদের নজরে ভিডিওর বিষয়টি আসে। স্থানীয় নেতাকর্মীরা তাকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ আসার আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান ঝর্ণা।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই নারী কটূক্তি করে টিকটক করেছেন বলে অভিযোগ পেয়েছি। তবে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যান ওই নারী। তার আটক করতে কাজ করছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন