প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের কর্ণাটক রাজ্যের বাগলকোট জেলায় ২৩ বছর বয়সী স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে, পরকীয়ার সন্দেহের কারণে। হত্যারই ঘটনা নয়, অভিযুক্ত স্বামী তার স্ত্রীর মৃত্যুর সময় ধারণ করা ভিডিও স্বজনদের পাঠিয়েছে এবং মেয়ের ভীষণ কষ্টের দৃশ্য সরাসরি দেখতে শ্বশুর-শাশুড়িকে ভিডিও কল করে। খবরটি জানিয়েছে ইন্ডিয়া টুডে।
এই হৃদয়বিদারক ঘটনার পর পুলিশ দ্রুত অভিযুক্ত প্রবীণ জিগালুরুকে গ্রেপ্তার করে।
পুলিশের সূত্রে জানা গেছে, নিহত নারীর নাম ভাগ্যশ্রী জিগালুরু (২৩)। প্রবীণ ও ভাগ্যশ্রীর দাম্পত্য কলহ দীর্ঘদিন ধরে চলছিল, ফলে ভাগ্যশ্রী বাবার বাড়িতে অবস্থান করছিলেন। শাশুড়ির কাছ থেকে পরে শান্তি ও ভরসা পাবার আশ্বাস পেয়ে তিনি সোমবার(২৭ জুলাই) সকালে আবার স্বামীর কাছে ফিরে আসেন। তবে, সেই রাতেই ঘটে ভীষণ একটি ঘটনা।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানায়, অভিযুক্ত প্রবীণ জিগালুরু দীর্ঘ সময় ধরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে মারধর করছিল। ঘটনার রাতে, সে প্রথমে কাঠের লাঠি দিয়ে ভাগ্যশ্রীকে মারধর করে। এরপর শোবার ঘরে একটি ওড়না দিয়ে ভাগ্যশ্রীকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়।
তদন্তকারীরা জানান, ভাগ্যশ্রীকে ফাঁসিতে ঝোলানোর সময়, যখন তিনি মৃত্যুর শেষ লড়াই করছেন, তখন প্রবীণ তা মোবাইলে ভিডিও করে স্বজন ও পরিচিতদের কাছে পাঠাতে শুরু করে। এমনকি, যখন ভাগ্যশ্রী ছটফট করছেন তখন তার বাবা-মাকে সরাসরি ভিডিও কল করে সেই হৃদয়বিদারক দৃশ্য তাদের দেখতে বাধ্য করে।
ভাগ্যশ্রীর পরিবার নির্মম এই দৃশ্য দেখে তৎক্ষণাত পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থান থেকে মরদেহ উদ্ধার করে এবং আত্মগোপনে যাওয়ার আগেই প্রবীণকে গ্রেপ্তার করে। বর্তমানে, অভিযুক্ত স্বামীকে হেফাজতে রেখে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং আইনি প্রক্রিয়া জোরদার করছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন