প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য প্রতিষ্ঠিত পুলিশের অস্থায়ী ক্যাম্পের দিকে নৌ ডাকাত নয়ন-পিয়াস বাহিনী শতাধিক রাউন্ড গুলি চালিয়েছে। এই ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, যৌথ বাহিনী কিছু দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে। মঙ্গলবার (২৬ আগস্ট) কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের কিছু সময় পর আইন-শৃঙ্খলা বাহিনী অভিযানে নেমেছে। এ অভিযানে পুলিশ, র্যাব, নৌ পুলিশ এবং কোস্টগার্ডের সদস্যরা অংশগ্রহণ করছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, 'মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল চারটার দিকে র্যাব-১১ এবং পুলিশের বেশ কয়েকটি গাড়ি মেঘনা নদীর চৌদ্দকাউনিয়া ঘাটে এসে থামে। এরপর তাদের ট্রলার ও স্পিডবোটে করে গুয়াগাছিয়ার দিকে রওনা হতে দেখি।'
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, 'আমাদের অভিযান চলমান রয়েছে। সাড়ে তিনটার দিকে অভিযান শুরু করি আমরা। মোট দুই শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অভিযানে অংশ নিয়েছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত আপনাদের জানানো হবে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন