প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বেসরকারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সময় জার্নালের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবুল খায়ের। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং ক্যাম্পাস টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার নুর ইসলাম।
বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপুর ১২টা থেকে সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে বিকেল ৩টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেছে।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সহ-সভাপতি মো. আল শাহরিয়া সুইট, সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান ইমন, দপ্তর ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হৃদয় এবং কার্যনির্বাহী সদস্য তালহা।
নির্বাচন পরিচালনা করেন ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুছা মল্লিক ও মাহমুদুল হাসান। এ সময় সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান মন্তব্য করেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি নবনির্বাচিত কমিটির প্রতি আশা প্রকাশ করেন যে তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সহকারী নির্বাচন কমিশনার মুছা মল্লিক বলেন, নির্বাচনের প্রতিটি ধাপ নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। তিনি উল্লেখ করেন যে নতুন নেতৃত্ব ডিআইইউসাসকে আরও গতিশীল করবে বলেও তাদের বিশ্বাস।
ডিআইইউসাসের সদ্য বিদায়ী সভাপতি কালাম মুহাম্মদ নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করে ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন