প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশীয় মাছের সুরক্ষা প্রদানে জেলা শহরের হালতি বিলে গতকাল মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত একটি অভিযান পরিচালনা করেছে।
নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেনের নেতৃত্বে যে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে, তারা ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করে এবং ৯শ’ ফুট কারেন্ট জাল ধংস করে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত হালতি বিলের পাটুল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত অভিযানে কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে পোনা মাছ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে দু’টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানা প্রদান এবং কারেন্ট জাল ব্যবহার না করার মুচলেকা প্রদান করার ফলস্বরূপ তারা দায় থেকে অব্যাহতি লাভ করেন।
অভিযানকালে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত প্রায় তিন লাখ টাকা মূল্যমানের ৯শ’ ফুট কারেন্ট জাল জব্দ করে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ফেলা হয়। এবং এর সঙ্গে পোনা মাছ ধরার কাজে ব্যবহৃত চারটি নৌকাও জব্দ করা হয়। উদ্ধার হওয়া পোনা মাছ স্থানীয় একটি এতিমখানায় প্রদান করা হয়।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদও অভিযানে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন