প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যদি মন্ত্রণালয় থেকে দ্রুত এই প্রস্তাব অনুমোদন করা হয়, তাহলে শিক্ষক-কর্মচারীরা ১ অক্টোবর তারিখে তাদের বেতন-ভাতা পাবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একটি সূত্র বুধবার (২৩ সেপ্টেম্বর) জানিয়েছে, মঙ্গলবার বিকালে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে বেতনের ডাটা আইবাসে পাঠানো হয়েছে, যা প্রতিষ্ঠান থেকে লগইন করে দেখা যাচ্ছে।
এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ‘এমপিওভুক্ত জনবলের সেপ্টেম্বরের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী ৮ দিনের মধ্যে যদি এ প্রস্তাব অনুমোদন হয়, তাহলে ১ অক্টোবর শিক্ষক-কর্মচারীদের ব্যাংকে টাকা জমা হবে। তবে প্রস্তাব অনুমোদনে বিলম্ব হলে বেতন পেতে দেরি হতে পারে।’
প্রতিষ্ঠানপ্রধান প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। ফলে বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন