প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাপ দিচ্ছেন নতুন করে আরও একটি বড় ধরনের সামরিক অভিযান চালাতে। তিনি তেহরানে ইসরাইলের সঙ্গে যৌথভাবে চার থেকে সাত দিনের বিমান হামলা পরিচালনার প্রস্তাব দিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) দ্য নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ট্রাম্প ইরানে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি। তবে তিনি ইসরাইলি গোয়েন্দা সংস্থার নতুন সতর্কবার্তাগুলো পর্যালোচনা করছেন। এসব সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত পুনর্গঠন এবং রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচির অগ্রগতি করেছে।
মার্কিন কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক শক্তি মোতায়েন থাকাকে হামলার সম্ভাব্য সুযোগ হিসেবে দেখছেন। গত সপ্তাহে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান ওয়াশিংটন সফর করেন এবং সিআইএ পরিচালক জন র্যাটক্লিফসহ মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর থেকেই এ নিয়ে আলোচনা তীব্র হয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল শ্লোমি বিন্ডারও তার মার্কিন প্রতিপক্ষদের সঙ্গে আলোচনায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করার পক্ষে মত দিয়েছেন।
তবে নেতানিয়াহু ট্রাম্পকে হামলার জন্য চাপ দেওয়ার বিষয়ে ইসরাইলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিরোধিতা করেছেন। ইসরাইলি প্রধানমন্ত্রীর মুখপাত্রের দাবি, নেতানিয়াহু সব সময় ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন